নায়িকাদের মতো উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন এই ফেস প্যাক
আপনারও নিশ্চয় নায়িকাদের দেখলে আফসোস হয়। তাদের সৌন্দর্যে পুরুষ তো বটেই নারীরাও মুগ্ধ হন। তবে জন্মগত ভাবে অনেকেই এমন সুন্দর ত্বক নিয়ে আসেন না। অনেক চর্চা আর মেকআপের দৌলতে তাদের এতটা নিখুঁত সুন্দর দেখায়।
তবে আপনিও কিন্তু বাড়িতে বসেই রূপচর্চা করতে পারেন। কেমিকেল পণ্য ব্যবহার কমিয়ে আনুন। খাদ্যাভ্যাস, ঘুম ঠিক রাখতে হবে পাশাপাশি। এছাড়াও উজ্জ্বল ত্বক পেতে অনেকেই হলুদ, চন্দন বা মুলতানি মাটির ফেস প্যাক ব্যবহার করেন। তবে আপনি ফলের ফেস মাস্ক ব্যবহার করতে পারেন।
এক্ষেত্রে বেছে নিতে পারেন কিউই। বিদেশি ফল হলেও এখন আমাদের দেশেও খুব সহজে এই ফল পাওয়া যায়। এটি দিয়ে একটি ফেস প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। ত্বকের নানা সমস্যা দূর করে ত্বককে করবে উজ্জ্বল। জেনে নিন প্যাক কীভাবে তৈরি করবেন-
> শুষ্ক ত্বকের জন্য কিউই, কলা এবং দই-এর ফেস প্যাক শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী। কিউই পাল্প, কলার পেস্ট এবং এক চামচ দই একটি পাত্রে ভালোভাবে মেশান। তারপর এটি মুখে লাগান। ফেস প্যাকটি শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।
> ফ্রেশ এবং উজ্জ্বল ত্বক পেতে কিউই এবং বেসনের ফেস প্যাক ব্যবহার করতে পারেন। ফেস প্যাক তৈরির জন্য একটি পাত্রে বাদামের পেস্ট, বেসন এবং কিউই পাল্প নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিন। এরপর মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
> যাদের ত্বক তৈলাক্ত তারা লেবুর সঙ্গে কিউই মিশিয়ে ফেস প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। এটি ত্বকের দাগ কমায় এবং ত্বক উজ্জ্বল দেখায়। এক চামচ কিউই পাল্প এবং এক চামচ লেবুর রস নিন। উপকরণগুলো ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ২০ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
এটি আপনার ত্বকের ব্রণ, কালো দাগ দূর করতে সহায়তা করবে। সেই সঙ্গে ত্বকের রিংকেল কমাতে সাহায্য করে। ত্বকে তারুণ্য ধরে রাখে সবসময়। সপ্তাহে অন্তত একদিন আপনার ত্বকের ধরণ অনুযায়ী প্যাক ব্যবহার করুন।