ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

সহজেই তৈরি করুন নারকেল বাটা দিয়ে ভাপা ইলিশ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:০৫, ১৩ সেপ্টেম্বর ২০২০
সহজেই তৈরি করুন নারকেল বাটা দিয়ে ভাপা ইলিশ
নারকেল বাটা দিয়ে ভাপা ইলিশ

এখন বাজারে খুব সহজ ও স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে ইলিশ মাছ। জিভে জল আনা ইলিশের স্বাদ সত্যি প্রশংসনীয়। ইলিশ খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। ছোট কিংবা বড় সবাই ইলিশ খেতে ভীষণ ভালোবাসে।

ধোঁয়া ওঠা গরম ভাতে সঙ্গে ইলিশের নানা রকম পদ সহজেই সবার মন কেড়ে নেয়। তাই দুপুরের খাবারের স্বাদ আরো বাড়িয়ে দিতে আজ জেনে নিন ইলিশের ব্যতিক্রমী একটি রেসিপি। আর সেটি হচ্ছে নারকেল বাটা দিয়ে ভাপা ইলিশ। যা তৈরি করাও বেশ সহজ। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে তৈরি করবেন নারকেল বাটা দিয়ে ভাপা ইলিশ-

আরো পড়ুন: জিভে জল আনা তালের পুডিং তৈরি করুন নিমিষেই

Advertisement

উপকরণ: ইলিশ মাছ, সরিষার তেল, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, কালোজিরা, কাঁচা মরিচ, নারকেল বাটা।

প্রণালী: মাছ ভালো করে ধুয়ে লবণ, হলুদ, জিরা গুঁড়া, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখুন। এবার কড়াইয়ে তিন চামচ সরিষার তেল দিন। গরম হলে অল্প কালোজিরা ফোড়ন দিয়ে মরিচ বাটা, হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া দিন। সামান্য পানি দিয়ে কষান। এবার তার মধ্যে চার চামচ নারকেল বাটা দিন। প্রয়োজন মতো পানি দিন।এবার মাছগুলো সাবধানে ছেড়ে সামান্য জিরা গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে ৩ মিনিট ঢেকে রাখুন। রান্না শেষ করার আগে কয়েকটা কাঁচা মরিচ চিরে দিন। ব্যস, তৈরি নারকেল বাটা দিয়ে ভাপা ইলিশ।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!