ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ লাইফস্টাইল ]

বুটের ডাল দিয়ে মুরগির মাংস 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:৪১, ১১ সেপ্টেম্বর ২০২০
বুটের ডাল দিয়ে মুরগির মাংস 
ছবি: বুটের ডাল দিয়ে মুরগির মাংস 

জনপ্রিয় ও ঐতিহ্যবাহী একটি পদ হলো বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না। এই খাবারটি গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে খুবই মজা। তবে অনেকেই আছেন, ছোলা বুট দিয়ে মুরগির মাংস রান্না করার সঠিক পদ্ধতি জানেন না। এজন্য হয়তো বুট সিদ্ধ হয় না, ওদিকে মুরগি হয়তো বেশি সিদ্ধ হয়ে গেছে। অথবা মশলার ব্যবহারে ভুল। সঠিক পদ্ধতিতে রান্না করতে চাইলে জেনে নিন রেসিপিটি-  

উপকরণ : মুরগির মাংস ২৫০ গ্রাম,  বুটের ডাল এক কাপ, পেঁয়াজ কুচি এক কাপ, কাঁচা মরিচ ফালি চারটি, আদা বাটা দুই চা চামচ, রসুন বাটা দুই চা চামচ, ধনে গুঁড়া দুই চা চামচ, জিরা গুঁড়া দুই চা চামচ, মরিচ গুঁড়া দুই চা চামচ, হলুদ গুঁড়া দুই চা চামচ, লবণ স্বাদ মতো,সয়াবিন তেল এক কাপ, গোটা জিরা আধা চা চামচ, তেজপাতা একটি, দারুচিনি দুই টুকরো, থেতলানো সাদা এলাচ চারটি।

আরো পড়ুন: ছুটির দুপুর জমবে লাউ পাতা ভেটকিতে

প্রণালী: একটি পাত্রে বুটের ডালের সঙ্গে পেঁয়াজ কুচিসহ সব উপকরণ দিয়ে মিশিয়ে নিন। এবার পরিমাণ মতো পানি দিয়ে চুলায় মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করুন। আঁচ কমিয়ে দিয়ে আবারো কিছুক্ষণ ঢেকে রান্না করুন।

মুরগি ছোট টুকরা করে কেটে ধুয়ে নিন। প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভাজুন। এবার বাকি সব মশলা একে একে দিয়ে আঁচ কমিয়ে মশলা গুলো কষিয়ে নিন। মুরগির টুকরাগুলো মিশিয়ে আঁচ একটু বাড়িয়ে কষাতে থাকুন। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আঁচ কমে দিন। মাংস সিদ্ধ হয়ে গেলে বুটের ডালের মধ্যে মাংসগুলো ঢেলে দিন। হয়ে গেলে নামিয়ে নিন। 

অন্য একটি প্যানে বাকি তেল দিন, তেল গরম হলে বাকি পেঁয়াজ দিন। পেঁয়াজ বাদামি হলে আস্ত জিরা দিন। জিরা ফুটলে ডালগুলো ঢেলে দিন। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন মজাদার স্বাদের বুটের ডাল দিয়ে মুরগির মাংস ।

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!