ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

দাড়ি চুলকানোর সমস্যা দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:৩১, ৩ সেপ্টেম্বর ২০২০
দাড়ি চুলকানোর সমস্যা দূর করার উপায়
দাড়ি চুলকানোর সমস্যা দূর করার উপায়

যুগের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশনও পরিবর্তন হয়। এই পরিবর্তন নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই লক্ষণীয়। ঠিক তেমনি বর্তমানে পুরুষদের দাড়ি রাখা ফ্যাশনের একটি অংশ। এতে পুরুষের সৌন্দর্যও বৃদ্ধি পায়।

তবে সুন্দর পরিচ্ছন্নভাবে দাড়ি না সামলে রাখলে ত্বকের বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনাও থাকে। তাছাড়া দাড়ি পরিপাটি না রাখলে দেখতে অগোছালো লাগে এবং চেহারার সৌন্দর্য নষ্ট হয়। আবার অনেকেই দাড়ির চুলকানোর সমস্যায় ভোগেন।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দাড়ি সুন্দর ও পরিচ্ছন্ন রাখা এবং চুলকানোর সমস্যা দূর করার উপায় সম্পর্কে জানানো হয়েছে। চলুন জেনে নেয়া যাক সে উপায়গুলো সম্পর্কে-  

Advertisement

নিয়মিত দাড়ি ধোয়া

দাড়ি মুখেরই একটা অংশ। এর ঘনত্ব অনুযায়ী মুখ তৈলাক্ত বা চিটচিটে হয়ে যায়। এতে ব্যাক্টেরিয়ার সংক্রমণ ও ব্রণ হয়ে চুলকানির সমস্যা হতে পারে। এই সমস্যা এড়াতে দিনে দুবার ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। বাইরে থাকা অবস্থায় ঘাম ও তেল মুছতে ‘ফেইস ওয়াইপ্স’ ব্যবহার করুন।

আরো পড়ুন: পুরুষদের ত্বকের ব্রণ দূর করার জাদুকরী তিন উপায়

পরিষ্কার রাখা ও কন্ডিশনার ব্যবহার

দাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি তা আর্দ্র রাখতে কন্ডিশনার ব্যবহার করাও জরুরি। মাথার চুল ও দাড়ির মধ্যে পার্থক্য আছে। দাড়ি ছোট হলেও তা অগোছালো ও জটালো হয়ে থাকতে পারে। তাই প্রাকৃতিক উপাদান যেমন- অ্যালোভেরা ও নারকেল তেল ব্যবহার করতে পারেন। এতে দাড়ি সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়।

প্রয়োজন অনুযায়ী ‘ট্রিম’ করা

দাড়ি ছোট করা না হলে অনেক ব্যাক্টেরিয়ার সংক্রমণ ও অণুজীব বাসা বাঁধে। তাছাড়া এলোমেলো দাড়িতে দেখতেও ভালো দেখায় না। তাই দাড়ি অপ্রয়োজনীয়ভাবে বড় হতে থাকলে তা ছেঁটে সুন্দর আকারে নিয়ে আসুন।

রাসায়নিক পণ্য ব্যবহার বাদ দিন

রাসায়নিক পদার্থ দাড়ির জন্য ক্ষতিকর। পণ্যের ব্রান্ডগুলো নানা রকম কার্যকারিতার কথা বলে ঠিকই। তবে যেকোনো রাসায়নিক প্রসাধনী ত্বকে জ্বালাপোড়া ও অস্বস্তি সৃষ্টি করে। খুব বেশি প্রয়োজন না হওয়া পর্যন্ত দাড়ির যত্নে প্রাকৃতিক উপাদানই ব্যবহার করা ভালো।

দাড়ি আঁচড়ানো

দিনে দু-একবার দাড়ি আঁচড়ানো উচিত। এতে দাড়িতে দীর্ঘ সময়ের জন্য পরিচ্ছন্নভাব আসে এবং জট ও কোঁকড়ানোভাব থাকে না।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!