ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

পাঁচ সময়ে ওজন মাপা ভুল

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:০০, ২৭ আগস্ট ২০২০
পাঁচ সময়ে ওজন মাপা ভুল
ওজন মাপার ভুল সময়

ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য তা পরিমাপ করাটাও জরুরি। কারণ নিজের ওজন সম্পর্কে জেনেই তা নিয়ন্ত্রণে রাখতে হবে। আর তা জানার জন্য ওজন পরিমাপের যন্ত্রের প্রয়োজন তো অবশ্যই হবে।

তবে ওজন মাপারও রয়েছে একটি সঠিক সময়। নইলে ভুল সময়ে ওজন মাপলে তা হিতে বিপরীত ফলাফল দেবে। এমন কিছু সময় রয়েছে যখন ওজন পরিমাপ করা ঠিক নয়। চলুন জেনে নেয়া যাক ওজন পরিমাপ করার ভুল সময়গুলো সম্পর্কে-

> যদিও ওজন মাপা শরীরের যত্নের জন্যে দরকারি ও উপকারী। তবে একটু পরপর ওজন মাপা ভুল। প্রতিদিন ওজন মাপাটাকে বিশেষজ্ঞরাও অস্বাস্থ্যকর বলে মনে করেন। এতে করে ব্যপারটির প্রতি অহেতুকভাবে আসক্ত হয়ে যেতে পারেন আপনি। যেটা আপনার মানসিক স্বাস্থ্যকে করে তুলতে পারে দূর্বল ও অসুস্থ।

> খুব স্বাভাবিকভাবেই খাওয়ার পর, বিশেষ করে রাতের খাবার সারার পর আমাদের ওজন একটু বেশিই হয়ে থাকে। কারণ এ সময় অন্যসব সময়ের চাইতে একটু বেশি পরিমাণ খেয়ে থাকি আমরা। আপনি যদি বেছে বেছে ঠিক সে সময়েই নিজের ওজন পরিমাপ করতে যান তাহলে সেটা মোটেই আপনার জন্যে ভালো কোনো ফলাফল বয়ে আনবে না।

আরো পড়ুন: যে পেশাগুলো আপনাকে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে

> বাইরে বের হওয়ার সময় নিশ্চয় ভালো পোশাকই পরিধান করেন আপনি? সেইসঙ্গে হাতে থাকে একটা ব্যাগ, চোখে রোদচশমা, মাথায় টুপিসহ আরো আনুষাঙ্গিক জিনিসপত্র। এখন সেই জিনিসপত্রসহ যদি আপনি আপনার ওজন পরিমাপ করেন তাহলে সেটা ঠিকঠাক হবে কি? এছাড়াও এখনকার অতিরিক্ত গরমে আপনার শরীরের পানির পরিমাণও ঘামের কারণে কমে যেতে পারে। সেইসঙ্গে এটা সবসময়েই মাথায় রাখবেন যে, আক্ষরিক অর্থেই কম দামে ওজন পরিমাপ করলে একদম ঠিকঠাক ওজনটা পাওয়া যায়না বেশিরভাগ ক্ষেত্রেই।

> নারীদের ক্ষেত্রে মাসের একটা নির্দিষ্ট সময়ে ওজন মাপাটা একেবারেই বোকামি হয়ে দাড়ায়। কারণ পিরিয়ড চলাকালীন এই সময়ে শরীরে পানির পরিমাণ বেড়ে যায়। ফলে ওজনও বেড়ে যায় স্বাভাবিকভাবে। তাই এই ঝামেলা থেকে দূরে থাকতে পিরিয়ডের ভেতরে ২ থেকে সাতদিন পর্যন্ত ওজন পরিমাপ করা থেকে বিরত থাকুন।

> ওজন পরিমাপের সময় পরিমাপক যন্ত্রটি মোটেই কোনো কার্পোট বা এ ধরনের কিছুর ওপরে রাখতে যাবেন না। কারণ এতে করে ঠিক পরিমাপটা বেশিরভাগ ক্ষেত্রেই আসে না। সেই সঙ্গে চেষ্টা করুন ওজন পরিমাপের সময় মানসিকভাবে হাসিখুশি থাকতে। কারণ আপনার মানসিক চাপের প্রভাব কিছুটা হলেও ওজনের ওপর পড়ে।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!