ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

শরীরে ওজন সঙ্গে ত্বকের ব্রণ কমাবে এই ফল

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:২০, ২১ আগস্ট ২০২০
শরীরে ওজন সঙ্গে ত্বকের ব্রণ কমাবে এই ফল
ছবি: ওজন কমাবে ড্রাগন ফল

বাড়তি ওজন ঘুম কেড়েছে প্রায় পুরো বিশ্বের মানুষের। বিভিন্ন কারণে শরীরের ওজন বেড়েই চলেছে। সেই সঙ্গে দেখা দিচ্ছে শারীরিক এবং ত্বকের বিভিন্ন সমস্যা। এজন্য কতো কিছুই না করছেন।  

তবে এক ফলেই আপনার এসব সমস্যার সমাধান হবে। ভিনদেশী ফল হলেও ড্রাগন এখন দেশেও বেশি পরিচিত। লাল রঙা এই ফলের রয়েছে হাজারো পুষ্টিগুণ। সাধারণত এটি দক্ষিণ আমেরিকার আদিবাসীদের প্রিয় ফল।

তবে ভিয়েতনাম, থাইল্যান্ড এবং চীনেও পাওয়া যায়। বর্তমানে আমাদের দেশে পাওয়া যায় ড্রাগন। এমনকি চাষও হচ্ছে এটি। জেনে নিন কীভাবে ওজন কমাবে সঙ্গে ব্রণের সমস্যা দূর করতে সহায়তা করবে ড্রাগন ফল-  

> ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে ব্রণ এবং এর দাগের উপর ড্রাগন ফলের রস লাগান।  

> এর সঙ্গে কিছুটা চিনি মিশিয়ে ত্বকে স্ক্রাব করতে পারেন। আবার ভিটামিন সি সিরাম মিশিয়েও ব্রণে লাগাতে পারেন।  

> রোদে ঘুরে ত্বকে ট্যান পরে গিয়েছে। ভিটামিন ই এর ক্যাপসুলের সঙ্গে ১/৪ ড্রাগন ফল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার এটি আপনার ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে ফেলুন।   

> ওজন কমাতে নিয়মিত ড্রাগন ফল খান। এতে থাকা ফাইবার আপনার হজমে সহায়তা করবে। শরীরে চর্বি জমত দেবে না। দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখবে। ফলে বারবার খাওয়া থেকে বিরত থাকতে পারবেন। এতে ওজনও কমবে খুব দ্রুত।   

সূত্র: ইন্ডিয়ানএক্সপ্রেস  

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!