ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

সহজেই তৈরি করুন সুস্বাদু ‘নারকেল বরফি’

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৮, ৯ জুলাই ২০২০
সহজেই তৈরি করুন সুস্বাদু ‘নারকেল বরফি’
নারকেল বরফি

মিষ্টি জাতীয় খাবার খেতে কম-বেশি সবাই ভালোবাসেন। তাছাড়া বাড়িতে অতিথি এলেও মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন অনেকেই। তাছাড়া ভাড়ি খাবার খাওয়া শেষে মিষ্টি কিছু মুখে দেয়ার রীতি বেশ পুরোনো।

তাই নিজেই ঘরে বসে তৈরি করুন সুস্বাদু নারকেল বরফি। চাইলে ‘নারকেল বরফি’ রাখতে পারেন মেহমানদারিতেও। চলুন তবে জেনে নেয়া যাক নারকেল বরফি তৈরির সহজ রেসিপি- 

উপকরণ: নারকেল বাটা ২ কাপ, ঘি ১ টেবিল চামচ, চিনি ২ কাপ, এলাচ গুঁড়া আধা চা চামচ, চালের গুঁড়া বা ময়দা বা সুজি ২ টেবিল চামচ।

প্রণালী: কোরানো নারকেল মিহি করে বেটে দুই কাপ মেপে নিন। সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে মৃদু আঁচে চুলায় দিন। অনেকক্ষণ মৃদু আঁচে রেখে ঘন ঘন নাড়তে থাকুন। আঠালো হয়ে যখন হাড়ির তলা ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে রুটি বেলার পিঁড়িতে ঢালুন। আধা সে.মি. পুরু করে বেলে সমান করুন। গরম থাকতে বরফির আকারে কাটুন। ১০ থেকে ১২ ঘন্টা পরে বরফি ঠিকমতো জমলে পরিবেশন করুন ইচ্ছামত।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!