[ লাইফস্টাইল ]
ঝটপট বিকেলের নাস্তায় ‘চিলি পটেটো’
ফাইল ছবি
ঝটপট নাস্তায় একটু ঝাল ও চটপটা খাবার খেতে পছন্দ করেন অনেকেই। আর বিকেলে চট জলদি নাস্তা তৈরি করাটাও জরুরি। তাই তৈরি করে ফেলুন চিলি পটেটো। এটি ফ্রেঞ্চ ফ্রাই এর মতোই। তবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যেও নতুনত্ব নিয়ে আসতে সহজেই তৈরি করে ফেলুন চিলি পটেটো। এটি তৈরি করাও একদম সহজ। চলুন জেনে নেয়া যাক রেসিপিটি-
উপকরণ: আলু লম্বা করে কাঁটা ৩/৪ টি, পেঁয়াজ কুচি ২টি, ক্যাপসিকাম লম্বা করে কাটা আধা কাপ, সয়া সস ২ চা চামচ।
প্রণালী: প্রথমে আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাই এর মতো করে ভেঁজে নিন। এরপর প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ও ক্যাপসিকাম কুচি দিন। এবার চিলি সস ও সয়া সস দিয়ে নাড়তে থাকুন। চাইলে কাঁচামরিচ কুচিও দিতে পারেন। এভাবে কয়েক মিনিট নেড়ে টমেটো সস ও লবণ দিন। সসের পরিমাণ স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ১ মিনিট নেড়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম পটেটো চিলি ফ্রাই।
ডেইলি বাংলাদেশ/এএ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!