ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

বিকেলের নাস্তায় ভিন্ন স্বাদের ‘চিড়ার টিকিয়া’

আঁখি আক্তার
প্রকাশিত: ১৭:২৬, ৯ জুলাই ২০১৯
বিকেলের নাস্তায় ভিন্ন স্বাদের ‘চিড়ার টিকিয়া’
ফাইল ছবি

মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি, এমন বিকেলে মচমচে ভাজা চিড়ার টিকিয়া মন ও পেট দুটোই ভরিয়ে দেয়। আর জমকালো আড্ডায়ও এই টিকিয়া অনায়াসে মানিয়ে যায়। তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন মজাদার চিড়ার টিকিয়া। খুব অল্প সময়েই যা তৈরি করা একদম সহজ। চলুন জেনে নেয়া যাক চিড়ার টিকিয়া তৈরির রেসিপিটি-

উপকরণ: চিড়া ২৫০ গ্রাম, আলু ২টি, চালের গুঁড়ো ১ মুঠো, কাচামরিচ কুচি ৭/৮ টি, পেঁয়াজ কুচি ৪টি, ধনেপাতা কুচি সামান্য, শুকনা মরিচের গুঁড়ো ১ চা চামচ, আদা ও রসুন বাটা ২ চা চামচ, জিরার গুঁড়ো ১চা চামচ, গরম মশলার গুঁড়ো আধা  চা চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, লবণ পরিমাণমতো, ডিম ১টি, তেল পরিমাণমতো।

প্রণালী: প্রথমে আলু সেদ্ধ করে চটকে নিন। চিড়া ধুয়ে ছাকনিতে পানি ঝরার জন্য ১০ মিনিট রাখুন। একদমই ভিজিয়ে রাখা যাবে না। এবার তেল ছাড়া সব উপকরণ নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিন। তারপর হাতের তালুতে নিয়ে টিকিয়ার সেপ দিয়ে ফ্রাই প্যানে ডুবো তেলে ভাজুন। সোনালি রঙের হয়ে গেলে নামিয়ে নিন। এবার পছন্দের সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিড়ার টিকিয়া।

ডেইলি বাংলাদেশ/এএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!