ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের শুনানি জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৮, ১৫ ডিসেম্বর ২০২৪
ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের শুনানি জানুয়ারিতে
হাইকোর্ট- ফাইল ফটো

বাংলাদেশের অভ্যন্তরে সব ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে দায়ের করা রিটের শুনানি মুলতবি ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী জানুয়ারির প্রথম দিকে এ রিটের বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন আদালত।

রোববার এ আদেশ দেন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ।

এ বিষয়ে আদালত বলেন, অবকাশকালীন ছুটি শেষে জানুয়ারি মাসের প্রথম দিকে এ রিট আমরা শুনব। তখন অ্যাটর্নি জেনারেলের বক্তব্যও শুনব।

Advertisement

এর আগে, গত ২ ডিসেম্বর বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি।

রিটে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ১৯ ধারা মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়। একইসঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়।
 
রিটে তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!