ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আশুলিয়ায় ৪৬ লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার সেই পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫০, ৩১ অক্টোবর ২০২৪
আশুলিয়ায় ৪৬ লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার সেই পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনে আশুলিয়ায় ৪৬ জনকে গুলি করে হত্যার পর লাশ গুনে গুনে ভ্যানে তোলা এবং আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ কর্মকর্তা এএফএম সায়েদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এর আগে বুধবার রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। ঢাকায় তাকে শাহবাগ থানায় রাখা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার আতঙ্কে এতদিন গা ঢাকা দিয়েছিলেন শহীদুল। অবৈধ পথে দেশত্যাগেরও পরিকল্পনা ছিলো তার। 

Advertisement

এদিকে ১৫ নভেম্বর পুরাতন হাইকোর্ট ভবনে জুলাই-আগস্ট গণহত্যার বিচার শুরু হবে আশা করছেন, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!