ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

দেশ ছাড়তে পারবেন না এনবিআরের আরজিনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪১, ৩০ অক্টোবর ২০২৪
দেশ ছাড়তে পারবেন না এনবিআরের আরজিনা
আরজিনা খাতুন- ফাইল ফটো

অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা আরজিনা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আরজিনা খাতুন এনবিআরের মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় বিভাগের দ্বিতীয় সচিব।

বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

Advertisement

এদিন দুদকের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) এসএম মামুনুর রশীদ তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, আরজিনার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। জানা গেছে, তিনি দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা আবশ্যক।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!