ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]
দুর্নীতি মামলা

ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৮, ১৬ অক্টোবর ২০২৪
ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর গ্রেফতার
ফাইল ফটো

ডাক বিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুধাংশু শেখরকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা রয়েছে।

Advertisement

এর আগে, চলতি বছরের ২০ আগস্ট একটি প্রকল্পের ১৫ কোটি ১১ লাখ টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও প্রকল্প পরিচালক সুধাংশু শেখর ভদ্র এবং ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোস্তাক আহমেদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দুদক।

দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।

মামলা সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ‘পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি’ শীর্ষক প্রকল্পের বরাদ্দ করা ১৫ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকার ৫০০টি এইচপি সার্ভার ও ইউপিএস ক্রয় করে তা ব্যবহার না করে সরকারি অর্থের অপব্যবহার করেছেন। আসামিদের নামে দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!