সোমবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পাবলিক প্রসিকিউটর, বিশেষ পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন তারা।
.png)
ঢাকা জেলার জেলা ও দায়রা জজ ও জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন সাপেক্ষে ফৌজদারী কার্যবিধির ৪৯২ ধারা এবং ১৯৬০ সালের এল আর (লিগ্যাল রিমেমব্রানসার্স) ম্যানুয়ালের ২নং অধ্যায়ের ১নং অনুচ্ছেদের ৯ ও ৬ অনুচ্ছেদের ১৭ বিধিতে দেওয়া ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে।
এ নিয়োগের মধ্য দিয়ে এসব পদে আগে যারা নিয়োগ পেয়েছিলেন, তাদের নিয়োগ বাতিল করা হয়েছে।