ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

হিযবুত তাহরীরের সমন্বয়ক ইমতিয়াজ ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১১, ৪ অক্টোবর ২০২৪
হিযবুত তাহরীরের সমন্বয়ক ইমতিয়াজ ৩ দিনের রিমান্ডে
ফাইল ফটো

সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া উইংয়ের প্রধান সমন্বয়ক ইমতিয়াজ সেলিমের ৩ দিনের রিমান্ড করেছেন আদালত।

শুক্রবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক শাহিন রেজা তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শুক্রবার ভোরে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

Advertisement

মামলার অভিযোগে বলা হয়, খেলাফতের দাবি জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে গত ১৩ সেপ্টেম্বর দুপুর ২টা ৩৫ মিনিটে শাহবাগে মিছিল করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্যরা। এ সময় পুলিশ বাধা দিলে তারা তা উপেক্ষা করে হাইকোর্টের দিকে যেতে থাকে। এরপর অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করে তারা পালিয়ে যায়। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!