ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ছাত্রলীগের সাদ্দাম-জয়-লেখকসহ ৬৬ নেতাকর্মীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫২, ২৬ সেপ্টেম্বর ২০২৪
ছাত্রলীগের সাদ্দাম-জয়-লেখকসহ ৬৬ নেতাকর্মীর নামে মামলা
ফাইল ফটো

নব গঠিত ছাত্রদলের সোহেল-আরিফ কমিটির ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়, সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও সাদ্দামসহ ৬৬ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এ মামলা করেন। 

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহাবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

Advertisement

অপর আসামিদের মধ্যে রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এ কে এম গোলাম রব্বানী, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, সঞ্জিত চন্দ্র দাস, রিয়াজুল ইসলাম, মোনেম শাহরিয়ার হাসান মুন, সামিউজ্জামান সামি, আসিফ হোসেন, রেহানুল লাভলী, সাব্বির হোসেন, আরিফুল ইসলাম আরিফ, অহিদুল ইসলাম আকাশ, বাধন মিয়া, আজিজুল হক, ওবায়দুল হোসেন, সোলায়মান হাবিব।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ছাত্রদলের নবগঠিত সোহেল-আরিফ কমিটি ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির দেখা সাক্ষাতের জন্য যাচ্ছিলেন। বিকেল ৪টার দিকে স্যার এ. এফ রহমান হলের সামনে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে আরিফুল ইসলামসহ কয়েকজন আহত হন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!