মঙ্গলবার আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে আরো একাধিক মামলা থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৩ আগস্ট রাতে কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। পরদিন শনিবার তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।
.png)
৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ঐদিন বিকেলে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।