ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সারাদেশের ১৬৮ বিচারককে একযোগে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৪, ৮ সেপ্টেম্বর ২০২৪
সারাদেশের ১৬৮ বিচারককে একযোগে বদলি
ছবি: ডেইলি বাংলাদেশ

নিম্ন আদালতের ১৬৮ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। তাদের মধ্যে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১১৪ জন, ৪৭ জন অতিরিক্ত জেলা জজ ও ৭ জন যুগ্ম জেলা জজ রয়েছেন।

রোববার তাদের বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এ কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে জানিয়েছে আইন ও বিচার বিভাগ।

Advertisement

বদলি হওয়া অতিরিক্ত জেলা জজদের জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ/দফতর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১২ সেপ্টেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বদলি হওয়া সিনিয়র সহকারী জজ ও সহকারী জজদের জেলা ও দায়রা জজ/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দফতর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১২ সেপ্টেম্বর এবং প্রশিক্ষণ/ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ/ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বদলি হওয়া যুগ্ম জেলা জজদের জেলা ও দায়রা জজ/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বদলি হওয়া বিচারকদের তালিকা দেখুন >>এখানে<<

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!