ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মাধ্যমিক শিক্ষাব্যবস্থার সংস্কার চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২, ২৭ আগস্ট ২০২৪
মাধ্যমিক শিক্ষাব্যবস্থার সংস্কার চেয়ে হাইকোর্টে রিট
ফাইল ফটো

মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষাব্যবস্থার সংস্কার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ভুল পাঠ্যক্রম প্রণয়নকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে ২০২৫ সাল থেকে বর্তমান শিক্ষা কারিকুলাম স্থগিত চাওয়া হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান জনস্বার্থে এ রিট দায়ের করেন।

শিক্ষা সচিব, এনসিটিবি চেয়ারম্যান, মাউশির মহাপরিচালক ও প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে এ রিটে বিবাদী করা হয়েছে।

Advertisement

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!