শনিবার সংগঠনটির সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশের জেলা আদালতগুলোতে কর্মরত বিচারকদের একদিনের বেতনের অর্থ দিয়ে একটি জরুরি তহবিল গঠন করা হয়েছে। এছাড়া নিজস্ব ব্যবস্থাপনায় বন্যার্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রমেও অংশ নিচ্ছে সংগঠনটি।
.png)
আগামী দুই দিনের মধ্যে বিচারকদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করে উক্ত অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই মধ্যে দুর্গত এলাকাগুলোতে বন্যাকবলিত জনসাধারণের মধ্যে শুকনো খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি বিতরণের কর্মসূচি নেয়া হয়েছে।
আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠাতে পারেন।
• হিসাবের নাম : ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’
• ব্যাংক: সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়
• হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩
এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।