মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে, এই মামলায় আন্দালিব রহমান পার্থসহ দুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড মঞ্জুর হওয়া অন্য আরেকজন হলেন রেজাউল হাসানাত ডেভিড।
.png)
বুধবার (৩১ জুলাই) রাতে আন্দালিব রহমান পার্থকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আবু সাঈদ মিয়া তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এর প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সুলতান সোহাগ উদ্দিন তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পার্থ একাত্মতা ঘোষণা করেছেন এবং সেতু ভবনে আগুন দেওয়ার সঙ্গে তিনি জড়িত ছিলেন। এদিকে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের অর্থায়নে ডেভিডের সক্রিয় ভূমিকা ছিল। তাই ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাদের রিমান্ডে নেয়া দরকার।