ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

কাভার্ডভ্যানে ইয়াবা পাচার, দুইজনের ৩০ বছরের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৮, ২৬ জুন ২০২৪
কাভার্ডভ্যানে ইয়াবা পাচার, দুইজনের ৩০ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

কক্সবাজারে ৭০ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় দুইজনকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরো ১ বছর কারাদণ্ড ভোগ করতে হবে আসামিদের।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. শরিফ উল্লাহ ও সাদ্দাম হোসেন।

মঙ্গলবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি সাদ্দাম হোসেন পলাতক।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৬ আগস্ট কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা চেকপোস্টে কাভার্ডভ্যানে ইয়াবার চালান নিয়ে যাওয়ার সময় দুই আসামিকে আটক করে বিজিবি। এ সময় ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার আদালতের পিপি সৈয়দ রেজাউর রহমান জানান, এই রায়ের মাধ্যমে মাদক কারবারিদের কাছেও একটি বিশেষ বার্তা পৌঁছাবে। এছাড়া মাদক মামলায় দ্রুত সময়ে এমন সাজা দৃষ্টান্ত হয়ে থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!