ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

স্ত্রী-কন্যাকে হত্যায় আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৩, ১১ জুন ২০২৪
স্ত্রী-কন্যাকে হত্যায় আসামির যাবজ্জীবন
ফাইল ফটো

নিজের স্ত্রী ও সাত মাসের শিশু কন্যাকে হত্যার অভিযোগে মো. কাওসার ওরফে ফারুক নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত কাওসার ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার বিদ্যাধরপুর গ্রামের আমিরুল ইসলাম ওরফে আবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি কাওসার তার স্ত্রী শিল্পী আক্তার ও সাত মাসের শিশু কন্যা ফারহিনকে ২০০৯ সালে ১৬ নভেম্বর হত্যা করেছিল। দীর্ঘ ১৫ বছর আসামি কারাগারে থাকায় তাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে বলে বিচারক তার রায়ে উল্লেখ করেন। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ। 

Advertisement

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, দণ্ডিত কাওসার তার স্ত্রী ও সন্তানসহ ঢাকার আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকায় ভাড়া থাকত। কাওসার বহু নারীতে আসক্ত ছিল। স্ত্রী শিল্পী আক্তার এর প্রতিবাদ করে। ২০০৯ সালের ১৬ নভেম্বর রাতে এই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। শিল্পী রাতে শিশু কন্যাসহ ঘুমিয়ে পড়লে কাওসার রাত সাড়ে ৩টায় শিল্পীকে কুপিয়ে হত্যা করে। পরে হত্যাকাণ্ডের ঘটনাটি ভিন্নরূপ দেওয়ার জন্য শিল্পীর লাশে আগুন দেয় কাওসার। এ সময় মায়ের পাশে ঘুমন্ত শিশু ফারহিন আগুনে পুড়ে মারা যায়। পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী কাওসারকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত শিল্পীর ভাই সুমন বাদী হয়ে ঘটনার পরদিন আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। রাষ্ট্রপক্ষে ৯ জন এই মামলায় আদালতে সাক্ষ্য দেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!