বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত তাদের খালাসের রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, আলী রেজা ফারুক ২০২১ সালের ২৯ নভেম্বর একটি বাইক কেনা বাবদ ২ লাখ ৯৬ হাজার ৩৪৮ টাকা নগদ ও বিকাশে পরিশোধ করেন। নির্ধারিত সময় বাইক দিতে না পারায় আলী রেজা ফারুককে একটি চেক প্রদান করে। তিনি ২০২২ সালের ১৬ জানুয়ারি চেকটি ব্যাংকে জমা দেন। তবে চেকটি ডিজঅনার হয়।
.png)
বাদী পরবর্তীতে আসামিদের সঙ্গে যোগাযোগ করেন। তবে তারা টাকা ফেরত দেবেন বলে জানান। পরবর্তীতে আজ দেন কাল দেন বলে টাকা আর দেয়নি। লিগ্যাল নোটিশ পাঠালেও তারা টাকা ফেরত দেননি।
এ ঘটনায় আদালতে ২০২২ সালে একটি মামলা করেন।এ মামলায় দুই জন আদালতে সাক্ষ্য দেন। আসামিরা বাদীর টাকা ফেরত দেন। গত ২৪ এপ্রিল যুক্তিতর্ক শেষে আদালত রায়ের তারিখ ২৩ মে ধার্য করেন। আদালত আপোস শর্তে আজ আসামিদের খালাস প্রদান করেন।