ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মামলা জট কমাতে উদ্যোগ নেয়া হয়েছে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৫, ২৩ মে ২০২৪
মামলা জট কমাতে উদ্যোগ নেয়া হয়েছে: প্রধান বিচারপতি
ফাইল ফটো

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকারের আন্তরিক। দেশের আদালতগুলোতে মামলাজট কমাতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার রংপুর জেলা জজশিপে ‘ন্যায়কুঞ্জ’ সেডের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ন্যায় বিচার মানুষের মৌলিক অধিকার, প্রত্যেকটি মানুষ যেন ন্যায় বিচার পায় সে জন্য বিচারক ও আইনজীবীদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান বিচারপতি।

Advertisement

তিনি বলেন, ন্যায়কুঞ্জ বিচার প্রার্থী ও সাক্ষিদের নিরাপদ আশ্রয়স্থল। আদালত চত্বরে এলোমেলোভাবে ঘোরা মানুষদের সহায়ক হিসেবে কাজ করবে এই ঘর।

তিনি বলেন, এক হাজার বর্গফুটের ন্যায়কুঞ্জে নারী-পুরুষদের আলাদাভাবে ৭২ টি বসার স্থান, মাতৃদুগ্ধ পান কক্ষ, পুরুষ-মহিলাদেরও জন্য আলাদা বাথরুম, খাবার ক্যান্টিন, সুপেয় পানি ব্যবস্থা, অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহার করা হয়েছে বেশ কয়েকটি সিসি ক্যামেরা। ৫৩ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে  ন্যায়কুঞ্জ বাস্তবায়ন করে গণপূর্ত বিভাগ।

উদ্বোধন শেষে বিচারপতি বিচারকদের বিভিন্ন এজলাস ঘুরে দেখেন। চিফ জুডিশিয়াল আদালত ভবনের হলরুমে বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!