ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]
৭৫০ কোটি টাকা পাচার

পি কে হালদারের সহযোগী বাসুদেব ও তার স্ত্রীর ওপর নতুন নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৩, ৯ মে ২০২৪
পি কে হালদারের সহযোগী বাসুদেব ও তার স্ত্রীর ওপর নতুন নিষেধাজ্ঞা
ফাইল ফটো

৭৫০ কোটি টাকা মানি লন্ডারিংয়ের মামলায় পি কে হালদারের সহযোগী ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক বাসুদেব ব্যানার্জি ও তার স্ত্রী পাপিয়া ব্যানার্জির জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। তাদের ৬ সপ্তাহের আগাম জামিন দেওয়া হয়েছে। তবে তারা অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পাসপোর্ট আদালতে জমা দিতে হবে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সুজন ও আইনজীবী জুলহাস উদ্দিন আহমেদ। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান ও আসিফ হোসেন, রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

Advertisement

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ৭৫০ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় পি কে হালদারের সহযোগী ইন্টারন্যাশাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক বাসুদেব ব্যানার্জী ও তার স্ত্রী পরিচালক পাপিয়া ব্যানার্জির পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না তারা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!