রোববার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনের বিরুদ্ধে ৮ মার্চ রাতে শাহবাগ থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ।
.png)
মামলায় ভোট গণনা ছাড়াই জোর করে সম্পাদক পদের ফলাফল ঘোষণা, একটি আইফোন, পকেট থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া এবং রড, লাঠি ও চেয়ার দিয়ে হামলার অভিযোগ করা হয়।
এ মামলার আসামিরা হলেন- অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মো. জাকির হোসেন ওরফে মাসুদ, অ্যাডভোকেট শাকিলা রৌশন, অ্যাডভোকেট কাজী বশির আহম্মেদ, ব্যারিস্টার ওসমান, অ্যাডভোকেট আরিফ, অ্যাডভোকেট সুমন, অ্যাডভোকেট তুষার, রবিউল, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা কবিতা, সাইদুর রহমান জুয়েল, অলিউর, জয়দেব নন্দী, মাইন উদ্দিন রানা, মশিউর রহমান সুমন, কামাল হোসেন, আসলাম রাইয়ান, অ্যাডভোকেট তরিকুল ও অ্যাডভোকেট সোহাগ।
শনিবার এ মামলায় কাজী বশির আহমেদ, তুষার, তরিকুল, এনামুল হক সুমন ও ব্যারিস্টার ওসমান চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে, শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। এছাড়া রোববার অন্যতম প্রধান আসামি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে আদালতের মাধ্যমে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ। শনিবার নিজ চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়।