এর আগে, তারা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ/সমপর্যায়ের বিচারক জুডিসিয়াল সার্ভিসে কর্মরত ছিলেন।
রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপ্রতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ ওসমান হায়দার।
.png)
এতে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত বিচারকরা পদোন্নতিপ্রাপ্ত পদ/সমপর্যায়ের পদে স্ব-স্ব কর্মস্থলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কর্মরত থাকবেন। এছাড়া পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের তারিখ হতে উল্লিখিত বিচারকদের পদোন্নতি কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। পদোন্নতিপ্রাপ্ত সব কর্মকর্তাই বিজেএস ১১শ ব্যাচের।