ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বাগেরহাটের ৯ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৮, ৯ নভেম্বর ২০২৩
বাগেরহাটের ৯ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার রায় আজ
ফাইল ফটো

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাটের খান আকরামসহ ৯ জনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন। 

এর আগে, রায় ঘোষণার জন্য গত মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।

Advertisement

এ মামলায় ৯ আসামির মধ্যে খান আকরাম হোসেন (৬০), শেখ মোহম্মদ উকিল উদ্দিন (৬২), মো. মকবুল মোল্লা (৭৯) কারাবন্দি। আর আশরাফ আলী (৬৫), সুলতান আলী খাঁন (৬৮), রুস্তম আলী মোল্লা (৭০), শেখ ইদ্রিস আলী (৬১), শেখ রফিকুল ইসলাম বাবুল (৬৪), ও মো. মনিরুজ্জামান হাওলাদার (৬৯) পলাতক রয়েছেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাসগুপ্ত, তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!