ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নাশকতা মামলায় ছাত্রদল-যুবদলের ৩ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৭, ২ নভেম্বর ২০২৩
নাশকতা মামলায় ছাত্রদল-যুবদলের ৩ নেতাকর্মী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর পল্টন থানার নাশকতা মামলার আসামি ছাত্রদল ও যুবদলের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতাররা হলেন- মো. ইব্রাহীম খলিল, মো. আনিসুর রহমান ও মো. ইসমাইল মিয়াজী।

বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক আরিফুর রহমান জানান, পল্টন থানার নাশকতার মামলার আসামি ছাত্রদল ও যুবদলের তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!