ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পুলিশ পরিদর্শক হত্যা: আরাভ খানের বিরুদ্ধে সাক্ষ্য ১৬ আগস্ট 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১২, ২৫ জুলাই ২০২৩
পুলিশ পরিদর্শক হত্যা: আরাভ খানের বিরুদ্ধে সাক্ষ্য ১৬ আগস্ট 
আরাভ খান- ফাইল ফটো

পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। 

মঙ্গলবার মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন আদালতে কোনো সাক্ষী আসেনি। তাই রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য আবেদন করে। আবেদন মঞ্জুর করে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালত সাক্ষ্যগ্রহণের নতুন এদিন ধার্য করেন। 

এ মামলায় ৩৮ জন সাক্ষীর মধ্য দিয়ে ১১ জনের সাক্ষ্য শেষ হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। এদের মধ্যে আরাভ ও কেয়া পলাতক রয়েছেন।

Advertisement

এর মধ্যে রবিউল ইসলাম ওরফে আরাভ খান ও সুরাইয়া আক্তার কেয়া পলাতক। কারাগারে থাকা বাকি ছয় আসামি এদিন আদালতে উপস্থিত ছিলেন। 

এই মামলার অপ্রাপ্ত বয়স্ক দুই আসামি মেহেরুন্নেছা স্বর্ণা ওরফে আফরিন ওরফে আন্নাফী ও মোছা. ফারিয়া বিনতে মিম। তাদের বিরুদ্ধে ভিন্ন দোষীপত্র দাখিল করা হয়। তাদের বিচার শিশু আদালতে চলমান।

২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ঐ ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান ২০১৯ সালের ৮ এপ্রিল আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন। ২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!