ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

খিলগাঁওয়ে দেড়শ’ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই আসামি রিমান্ডে 

মিনহাজুল ইসলাম
প্রকাশিত: ১৮:১২, ১৩ জুলাই ২০২৩
খিলগাঁওয়ে দেড়শ’ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই আসামি রিমান্ডে 
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ১৫০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ গ্রেফতার দুই মাদক কারবারিকে একদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন- মো. মনির হোসেন ও মো. হৃদয় ওরফে অন্তর।

বৃহস্পতিবার আসামিদের আদালতে উপস্থিত করে পাঁচদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই বাবুল মিয়া। রিমান্ড শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত উভয় আসামিকে একদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন। 

জানা গেছে, বুধবার (১২ জুলাই) রাত ১০.৩০ মিনিটে খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় তথ্য আসে মাদকদ্রব্য বহন করে একটি কাভার্ড ভ্যান মালিবাগ রেলগেট হয়ে খিলগাঁও ফ্লাইওভারের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদর দফতরের যাত্রী ছাউনির সামনে চেকপোস্ট স্থাপন করে ডিবি পুলিশ। কাভার্ড ভ্যানটি ঐ স্থানে পৌঁছালে আসামি মনির ও হৃদয়কে কাভার্ড ভ্যানসহ গ্রেফতার করা হয়। এ সময় কাভার্ড ভ্যান থেকে ১৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় বিক্রি করতো বলে স্বীকার করেছে। খিলগাঁও থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!