তিনি বলেন, রাষ্ট্রের যে তিনটি অঙ্গ, সেই অঙ্গের একটি হলো বিচার বিভাগ। যদি বিচার বিভাগ দুর্বল হয়, তাহলে সেই রাষ্ট্রকে শক্তিশালী বলা যাবে না। আর তাই আমরা চেষ্টা করে যাচ্ছি, সাধারণ জনগণ যেন ন্যায়বিচার প্রার্থনায় আদালতে আসেন।
শনিবার দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
.png)
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, জনগণ যেন সহজে, স্বল্প সময় ও স্বল্প খরচে ন্যায়বিচার পান তা নিশ্চিত করতে আমরা চেষ্টা করছি। বিচার বিভাগকে গতিশীল করে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া শেষ করতে বিচারকদের তাগিদ দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, আমরা হিসাব-নিকাশ করে দেখেছি, মামলা নিষ্পত্তির হার যদি মোটামুটি ১২৫ শতাংশ করা যায়, তাহলে বর্তমানে যে মামলার জট রয়েছে ৫-৭ বছরের মধ্যে তা কমে আসবে।