শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর জারিফকে কারাগারে পাঠানো হয়।
আদালতে ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন শাখার (নারী-শিশু) সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
.png)
এর আগে, বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে জারিফকে গ্রেফতার করে ধানমন্ডি মডেল থানা পুলিশ।
গত ৩ জুলাই সন্ধ্যায় ধানমন্ডি-১৫ নম্বর এলাকায় একটি ভবনের ছাদে এক ছাত্রীকে ধর্ষণ করা হয়। ভুক্তভোগী ঐ ছাত্রী নিজে থানায় এসে অভিযোগ করেন। পরের দিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।