ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

অনলাইন জুয়ার হোতা সেলিম প্রধানের জামিন শুনানি বুধবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৮, ৪ জুলাই ২০২৩
অনলাইন জুয়ার হোতা সেলিম প্রধানের জামিন শুনানি বুধবার
সেলিম প্রধান- ফাইল ফটো

আট বছরের কারাদণ্ডপ্রাপ্ত অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানের জামিন আবেদনের শুনানি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে তার জামিন আবেদনের ওপর শুনানি হবে।

তিনি বলেন, চেম্বার জজ আদালতে বুধবার সেলিম প্রধানের জামিন আবেদনের ওপর শুনানি হবে। আমরা তার জামিনের বিরোধিতা করব। 

Advertisement

এর আগে, গতকাল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় আট বছরের কারাদণ্ডপ্রাপ্ত অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধান জামিন চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন।

গত ৩০ এপ্রিল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানকে আট বছর কারাদণ্ড ও ১১ লাখ টাকা জরিমানা করেন আদালত। ঢাকার বিশেষ আদালত-৮ –এর বিচারক বদরুল আলম ভূঁঞা এ রায় দেন।

২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটকের পর তার রাজধানীর গুলশান-বনানীর বাসা ও অফিসে অভিযান চালায় র‌্যাব। ঐ অভিযানে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। 

পরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সেলিমের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ অক্টোবর মামলা করে দুদক। তদন্ত শেষে ২০২১ সালের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!