বৃহস্পতিবার যুক্তি উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আজাদ রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যরা আসামিরা হলেন- মো. জাহিদুল ইসালাম, মো. শহিদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন ও মো. মুরাদ হোসেন।
.png)
এর আগে, সকালে আসামিদের ঢাকা মহানগর আদালতে হাজির করা হয়। পরে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাসা ও অফিসে অভিযান চালিয়ে 8টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, মদ ও নগদ টাকাসহ উদ্ধার করে র্যাব। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে ৩টি মামলা করা হয়।