ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

তেলাপোকা মারার ওষুধে দুই ভাইয়ের মৃত্যু: স্প্রে ম্যান কারাগারে

আদালত প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৮, ৯ জুন ২০২৩
তেলাপোকা মারার ওষুধে দুই ভাইয়ের মৃত্যু: স্প্রে ম্যান কারাগারে
মৃত শায়েন মোবারত জাহিন ও শাহিল মোবারত জায়ান

তেলাপোকা মারার ওষুধে বিষক্রিয়ায় ২ সন্তানের মৃত্যুর মামলায় স্প্রে ম্যান টিটু মোল্লার রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে এই ওষুধ স্প্রে করা হয়েছিল।

শুক্রবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম একদিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

Advertisement

গত ৬ জুন টিটু মোল্লার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই মামলায় গত ৮ জুন পেস্ট কন্ট্রোল সার্ভিস প্রতিষ্ঠান ‘ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডে’র চেয়ারম্যান আশরাফুজ্জামান এবং এমডি ফরহাদুল আমীনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত।

জানা যায়, তেলাপোকা মারার ওষুধে বিষক্রিয়ায় গত ৪ জুন ব্যবসায়ী মোবারক হোসেন তুষারের দুই ছেলে শাহিল মোবারত জায়ান (৯) ও শায়েন মোবারত জাহিনের (১৫) মৃত্যু হয়। মোবারক হোসেন ঢাকা রয়েল ক্লাব লিমিটেডের (উত্তরা) প্রতিষ্ঠাতা সভাপতি। পরিবার নিয়ে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার থাকতেন। ঐ ঘটনায় তিনি ভাটারা থানায় মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!