ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মাদক মামলায় মডেল পিয়াসার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৫ জুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০০, ১৫ মে ২০২৩
মাদক মামলায় মডেল পিয়াসার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৫ জুন
ফারিয়া মাহবুব পিয়াসা- ফাইল ফটো

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় করা মামলায় মডেল ও সাবেক টিভি উপস্থাপিকা ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ জুন দিন ধার্য করেছেন আদালত।

সোমবার মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন কোনো সাক্ষী না আসায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। আবেদন মঞ্জুর করে ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ জুন তারিখ ধার্য করেন। 

এর আগে ১১ জানুয়ারি আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন একই আদালতের বিচারক। মামলায় পিয়াসা বর্তমানে জামিনে আছেন। 

Advertisement

জানা গেছে, ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. আব্দুল লতিফ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি জমা দেন।

অভিযোগপত্রে আইও বলেন, পিয়াসা বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং অপরাধের জন্য তাকে বিচারের আওতায় আনা উচিত।

২০২১ সালের ১ আগস্ট গোয়েন্দারা পিয়াসাকে তার বারিধারার বাসা থেকে গ্রেফতার করে। তারা তার বাসা থেকে ৭৮০ ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ ও ৪ ক্যান বিয়ার জব্দ করে। পরে গুলশান থানায় করা মামলায় তাকে ৪ দিনের রিমান্ডে নেয়া হয়।

রিমান্ডে তার কাছ থেকে তথ্য পাওয়ার পর গত ৫ আগস্ট নগরীর ভাটারা এলাকা থেকে ৭ হাজার ২০০ পিস ইয়াবাও জব্দ করেন গোয়েন্দারা।

পিয়াসা ও তার সহযোগী শারফুল হাসান ওরফে মিশু হাসানের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অধীনে ভাটারা থানায় আরেকটি মামলা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!