ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

জঙ্গি ছিনতাই: সোহেলের স্ত্রীসহ রিমান্ডে ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০০, ৮ এপ্রিল ২০২৩
জঙ্গি ছিনতাই: সোহেলের স্ত্রীসহ রিমান্ডে ২
ফাইল ফটো

আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় করা মামলায় গ্রেফতার সোহেলের স্ত্রী ফাতিমা তাসনীম শিখাসহ দুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রিমান্ডে যাওয়া অপর আসামি হলেন হুসনা আক্তার।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

আজ দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসি পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আশ্রাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ থেকে শিখাকে গ্রেফতার করা হয়। ঐ সময়ে তার আশ্রয়দাতা হুসনাকেও গ্রেফতার করে সিটিটিসি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: জঙ্গি
লিংক সফলভাবে কপি হয়েছে!