ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

ঢাবি ছাত্রকে মারধর: দুই আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৫, ২৭ মার্চ ২০২৩
ঢাবি ছাত্রকে মারধর: দুই আসামি কারাগারে
ছবি: প্রতীকী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ুনকে মারধরের মামলায় গ্রেফতার ‘প্রলয়’ গ্যাংয়ের সদস্য সাকিব ফেরদৌস ও নাইমুর রহমান দুর্জয়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সাকিব ও নাইমুরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সোমবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) রাশেদুল আলম। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ মে দিন ধার্য করেছেন আদালত।

এ ঘটনায় রোববার (২৬ মার্চ) শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ ছাত্রের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে হত্যার উদ্দেশে হামলার অভিযোগে মামলা করেন ভুক্তভোগী ছাত্র জোবায়ের ইবনে হুমায়ুনের মা সাদিয়া আফরোজ খান।

মামলার অভিযোগে বলা হয়, তার ছেলে জোবায়েরকে হত্যার উদ্দেশ্যে স্টাম্প, রড, বেল্ট ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে অভিযুক্তরা। এতে মাথা ও চোখে গুরুতর জখম হয় এবং ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়।

মারধরের সময় জোবায়েরের বন্ধুরা তাকে রক্ষা করতে গেলে তাদেরও এলোপাতাড়ি পেটায় অভিযুক্ত ব্যক্তিরা। প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখানো হয়। মারধরে জোবায়ের চেতনা হারিয়ে ফেললে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে জোবায়েরকে তার বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!