বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এদিন আসামি আজিজ কায়সার আদালতে উপস্থিত হন। এরপর তিনি আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন। অপরদিকে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
.png)
এর আগে তাবাসসুম কায়সার বাদী হয়ে আদালতে মোট তিনটি মামলার আবেদন করেন। এরপর আদালত তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিন মামলা রেকর্ড করে পুলিশকে তদন্তের নির্দেশ দেন।