ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সগিরা মোর্শেদ হত্যা মামলায় সাক্ষ্য ১৬ মার্চ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৩, ১৩ মার্চ ২০২৩
সগিরা মোর্শেদ হত্যা মামলায় সাক্ষ্য ১৬ মার্চ
সগিরা মোর্শেদ সালাম

১৯৮৯ সালে ঢাকার ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদ সালাম হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ১৬ মার্চ ধার্য করেছেন আদালত। মামলাটিতে এখন পর্যন্ত ১১ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলামের আদালতে সগিরা মোর্শেদের বোন ডা. দিলরুবা নুসরাত জাহানকে জেরা শেষ করেন আইনজীবী। এরপর আদালত পরবর্তী সাক্ষ্যের এ তারিখ ধার্য করেন।

আসামিরা হলেন- সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী (৭০), জা সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিন (৬৪), শ্যালক আনাছ মাহমুদ রেজওয়ান (৫৯) ও মারুফ রেজা (৫৯)।

Advertisement

২০২০ সালের ২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

১৯৮৯ সালের ২৫ জুলাই বিকেলে সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদকে গুলি করে হত্যা করা হয়। ঐ ঘটনায় রমনা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন তার স্বামী সালাম চৌধুরী।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!