রাজধানীর পল্লবীর শহীদ জিয়া ডিগ্রি কলেজের ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মৃতের মামাতো ভাই তরিকুল ইসলাম রায়হানকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
একইসঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক বেগম সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার আগে রায়হানকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।