ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

সগিরা মোর্শেদ হত্যা: মেয়ে সাদিয়াকে জেরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
সগিরা মোর্শেদ হত্যা: মেয়ে সাদিয়াকে জেরা
সগিরা মোর্শেদ- ফাইল ফটো

তিন দশকেরও বেশি সময় আগে রাজধানীর সিদ্ধেশ্বরীতে চাঞ্চল্যকর সগিরা মোর্শেদ হত্যা মামলায় তার মেয়ে ডাক্তার সাদিয়া চৌধুরীকে জেরা অব্যাহত রেখেছেন আসামি পক্ষের আইনজীবীরা।

রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলামের আদালতে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এদিন জেরা শেষ না হওয়ায় আদালত পরবর্তী জেরার জন্য ৬ মার্চ দিন ধার্য করেন। এর আগে, গত বছরের ১৯ ডিসেম্বর তার জবানবন্দি শেষ হয়।

জানা যায়, ১৯৮৯ সালের ২৫ জুলাই বিকেলে সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদকে গুলি করে হত্যা করা হয়। ঐ ঘটনায় রমনা থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন তার স্বামী সালাম চৌধুরী।

আসামিরা হলেন- সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী (৭০), সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিন (৬৪), শ্যালক আনাছ মাহমুদ রেজওয়ান (৫৯) ও মারুফ রেজা (৫৯)।

এ মামলায় ২০২০ সালের ২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এরপর ২০২১ সালের ২ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত সগিরা মোর্শেদের ভাসুরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। 

এর মধ্য দিয়ে দীর্ঘ ৩১ বছর পর এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। এরপর ২০২২ সালের ১১ জানুয়ারি মামলার বাদি ও সগিরা মোর্শেদের স্বামী আব্দুস সালাম চৌধুরী আদালতে সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!