মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটে আগুন লাগে। এরপর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম।
তিনি বলেন, আমরা দুপুর ১টা ১৫ মিনিটে খবর পাই ঢাকা চিফ জুডিশিয়াল আদালতের বেজমেন্টে আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১টা ২৭ মিনিটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো কয়েকটি ইউনিট এসে কাজ শুরু করে। তাদের দক্ষতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
.png)
ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, কী কারণে আগুনের সূত্রপাত ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য আমরা তিন থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করবো।