ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

স্ত্রীর মামলায় ক্রিকেটার আলামিনের বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৮, ২ ফেব্রুয়ারি ২০২৩
স্ত্রীর মামলায় ক্রিকেটার আলামিনের বিরুদ্ধে অভিযোগপত্র
ফাইল ফটো

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও মারধরের মামলায় বাংলাদেশ জাতীয় দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক সোহেল রানা।

আদালত অভিযোগপত্র দেখেছেন মর্মে স্বাক্ষর করেন। পরবর্তী বিচারেরর জন্য মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ বদলির আদেশ দেন আদালত। অভিযুক্ত ক্রিকেটার আল-আমিন এদিন আদালতে হাজিরা দেন।

Advertisement

উল্লেখ্য, গত বছর ১ সেপ্টেম্বর স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর এটিকে মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!