ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আইন-আদালত ]

বোনের করা মামলায় আদালতে হাজিরা দিতে এসে ভাইয়ের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৫, ২৮ ডিসেম্বর ২০২১
বোনের করা মামলায় আদালতে হাজিরা দিতে এসে ভাইয়ের মৃত্যু 
ফাইল ফটো

আপন বোনের দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিতে মোহাম্মদ শওকত আহমেদ চাবলু না এক আসামি  মারা গেছেন। হুমকি দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতের এজলাসের সামনে এ ঘটনা ঘটে। ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জাফর হোসেন বিষয়টি জানিয়েছেন। 

তিনি বলেন, আজ আদালতে মোহাম্মদ শওকত আহমেদ চাবলু নামের ঐ আসামি সকালে হাজিরা দিতে আসেন। তার বয়স ৫৪ বছর। কোর্ট উঠার আগে তিনি আদালতের এজলাসের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন।

এরপরে হঠাৎ করেই মাটিতে পড়ে যান। পরে পুলিশ এসে দেখে, তিনি মারা গেছেন। পরে কোতায়ালী থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি অ্যাম্বুলেন্সে করে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!