ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আইন-আদালত ]

সাত বছরের শিশু ধর্ষণ: দারোয়ানকে যাবজ্জীবন  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৩, ৬ ডিসেম্বর ২০২১
সাত বছরের শিশু ধর্ষণ: দারোয়ানকে যাবজ্জীবন  
ফাইল ফটো

রাজধানীর শেখেরটেক এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আরিফ হোসেন মোল্লা (৩০) নামে এক দারোয়ানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক বেগম শামসুন্নাহারের আদালত এ রায় ঘোষণা করেন। 

এদিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

২০১৯ সালের ২৯ এপ্রিল শিশুটিকে ধর্ষণ করে আরিফ হোসেন। এ ঘটনায় ওই বছরের ৩ মে শিশুটির বাবা আদাবর থানায় মামলা করেন। মামলা তদন্ত করে ২৫ সেপ্টেম্বর আরিফ হোসেনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন আদাবর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) শাহরিয়ার নাঈম রোমান। এরপর গত বছরের ১৪ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলার সময় বিভিন্ন সময়ে মোট ১১ সাক্ষীর মধ্যে নয় জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!