[ আইন-আদালত ]
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ
ফাইল ফটো
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো.আশরাফুল কামালের বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
এর আগে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ গত ৪ জুলাই রিটটি দায়ের করেন। আবেদনে বলা হয়, এনার্জি রেগুলেটরি কমিশন আইনের ২২ ও ৩৪ ধারা লঙ্ঘন করে এ মূল্য বৃদ্ধি করেছে। এটা আইনের পরিপন্থী।
ডেইলি বাংলাদেশ/টিএ/এমআরকে
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!