ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

করোনায় থমথমে ক্রিকেট স্টেডিয়াম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৫, ৯ মার্চ ২০২০
করোনায় থমথমে ক্রিকেট স্টেডিয়াম
অন্যান্য দিনের তুলনায় আজ দর্শক সমাগম অনেক কম

টেস্ট-ওয়ানডের পর সোমবার টি-টোয়েন্টির মিশনে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে এ ম্যাচে সারাবিশ্বে আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাসের প্রভাব পড়েছে। ফলে অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে স্টেডিয়ামে।

গতকাল (রোববার) করোনায় আক্রান্ত তিনজন রোগী ধরা পড়েছে বাংলাদেশে। এরপরই সারা দেশে করোনা ভীতির মাত্রা বেড়ে যায়। যার প্রভাব পড়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচেও।

এদিকে সকালে কিছু টিকেট বিক্রি করলেও বিকেলে তা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন একজন দর্শককে কাউন্টার থেকে একটির বেশী টিকেট দেয়া হয়নি।

Advertisement

বন্ধ টিকেট কাউন্টারটিকেটের ব্যাপারে জিজ্ঞেস করলে একজন বোর্ড কর্মকর্তা জানিয়েছিলেন, লোক সমাগম কম করতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। বিশেষ সূত্রে জানা গেছে, এ ম্যাচে সবমিলিয়ে ৫ হাজারের মত টিকেট বিক্রি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!